বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

না.গঞ্জে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত দুই

সিটি নিউজ / ৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

নারায়ণগঞ্জ সদর উপজেলার সৈয়দপুর এলাকায় দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শামসুজ্জামান (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই যাত্রী।

বৃহস্পতিবার (২১ মে) সকালে সৈয়দপুর এলাকার তৃতীয় শীতলক্ষ্যা সেতুর সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামসুজ্জামান (৩৫) বন্দরের দক্ষিণ কলাবাগ এলাকার নূর হোসেন মিয়ার ছেলে। তিনি একটি সিমেন্ট কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাহ জানান, একটি যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় একটি অটোরিকশা উল্টে গিয়ে শামসুজ্জামানের ওপর চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত অপর দুই যাত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় থানায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই