বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

জিমখানায় মাদক ও সন্ত্রাসবিরোধী সমাবেশ

সিটি নিউজ / ২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

নারায়ণগঞ্জের জিমখানা এলাকায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে এলাকাবাসীর উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে স্থানীয় বাসিন্দারা এসব অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

প্রধান অতিথির বক্তব্যে এড. মোঃ আল ইউসুফ খান টিপু বলেন, জিমখানা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তিনি এসব অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান এবং এলাকাবাসীকে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান বক্তা মোঃ সাজেদুর রহমান (ওসি, নারায়ণগঞ্জ মডেল থানা) বলেন, মাদক ও সন্ত্রাস দমনে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। তিনি অপরাধীদের বিরুদ্ধে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে বলেন, জিমখানা এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। তারা মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।
সমাবেশে আরও বক্তব্য রাখেন— শওকত আলী লিটন, কাজী জিয়াউল হাসান নাঈম, মাহবুবুর রহমান, আল-আরিফ, ফেরদৌসুর রহমান, আনোয়ার হোসেন, মুরাদ হোসেন ও আল-আমিন।

সমাবেশে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ফারুক আহাম্মেদ (ফারুখ)। এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ সমাবেশে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই