রবিবার, ০৩ মে ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

বিকাল ৫ টার পর বসতে না দিলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিল হকাররা

সিটি নিউজ / ৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২৬

 

পুর্নবাসনের দাবিতে ফের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হকাররা। শনিবার (০২ মে) বিকালে শহরের চাষাঢ়া শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ করে হকাররা। এসময় তারা বিভিন্ন দাবি-দাওয়ার কথা তুলে ধরেন।

হকার নেতারা বলেন, যতক্ষণ পর্যন্ত কোন ফয়সালা না হয় ততক্ষন পর্যন্ত এ আন্দোলন চলবে। আমরা আবারও জোর দাবি জানাচ্ছি, নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি আবুল কালাম ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান সাহেবের কাছে। সামনে ঈদ উল আযাহা আসতেছে, আমাদেরকে বিকাল ৫টা থেকে বসার অনুমতি দেওয়া হোক। না হলে আমরা কঠোর আন্দোলনের ঘোষণা দেবো।

তারা বলেন, আমরা চাই না কোন আন্দোলন করতে। বৈষম্যহীন এ বাংলায় আমরা কোন বৈষম্য চাই না। তাই আশা করছি, আমাদেরকে বসার সুযোগ প্রদান করা হবে।

বক্তব্য শেষে নগরীতে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে হাজার হাজার হকাররা অংশগ্রহণ করে। এসময় মিছিলে থাকা হকাররা, ‘ভাত দে, কাজ দে-নইলে হকার বসতে দে, সহ বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চাষাঢ়ায় এসে বিজয়স্তম্ভের সামনে গিয়ে শেষ হয়।

নারায়ণগঞ্জ মহানগর জাতীয়তাবাদী হর্কাস ট্রেড ইউনিয়ন (রেজি:নং ০৩৫) এর সভাপতি কে এম মিজানুর রহমান রনি, সিনিয়র সহ সভাপতি মো: সাইফুল ইসলাম, সহ সভাপতি মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক মো: আলাউদ্দিন খাঁন, সাংগঠনিক সম্পাদক মো: সুমন মিয়া, সাদ্দাম, শাহজাহান, হাকিম আজাদ প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই