রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

১৩ তারিখ হকার উচ্ছেদে মাঠে থাকবে মহানগর বিএনপি: অ্যাড. টিপু

সিটি নিউজ / ১১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, যখনই নারায়ণগঞ্জে কোন সমস্যা শুরু হয়, চার দেওয়ালের ভিতরে আমরা আওয়াজ তুলতে ভালোবাসি। কিন্তু চার দেয়ালের বাইরে গিয়ে, রাজপথে যে ভূমিকা রাখতে হয় সেটা অনেকেই করেন না। রাজনৈতিক দলের অনেকে ফুটপাত, হকার উচ্ছেদ নিয়ে অনেক কথা বলেছেন। কিছুদিন আগে ইসলামী দলের এক নেতা বলেছে, হকার উচ্ছেদের নামে টম-জেরি খেলা হয়। কয়দিন মাঠে আসছেন? কোনোদিন ফুটপাতে লোকের উঠিয়েছেন? একদিনও আসেন নাই। ডিসি-এসপি সাহেবের সামনে গিয়ে বড় বড় কৌশলে কথা বলেন। আগামী ১৩ তারিখ কে থাকবে, আর কে থাকবে না, মহানগর বিএনপি থাকবে।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে শহরের নগর ভবনের অডিটোরিয়ামে হাকার উচ্ছেদ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

টিপু বলেন, আমি ইতিমধ্যে ডিসি ও পুলিশ প্রশাসনকে প্রস্তাব দিয়েছি, চাঁদমারির সড়কটা নতুন হয়েছে। এখানে দুই-চার ফুট করে দেয়া হলে আড়াইহাজার হকার বসা যাবে। হকার মার্কেট ভাঙ্গবে কিন্তু কোনো হকার বসতে দেয়া যাবে না। শহরের মাঝে কোনো হকার বসতে দেয়া যাবে না।

তিনি আরও বলেন, যারা হকারদের শহরের বাইরে জায়গা দিতে চান না, আবার উচ্ছেদের কথা বলেন। আমি মনে করি তাদের মধ্যে শয়তানি কোনো উদ্দেশ্য আছে। অতএব হকার উচ্ছেদ হবে, নারায়ণগঞ্জবাসী নির্বিঘ্নে চলাচল করবে। এটা বাস্তবায়নের জন্য আমাদের যদি বুকের তাজা রক্ত দিতে হয়ে, আমরা দিতে প্রস্তুত। বিগতদিনে সাবেক মেয়র-এমপিরা যে খেলা খেলেছে। একপক্ষ মাঠে নেমেছে আরেক পক্ষ বিপক্ষে ছিল। আমরা আমাদের দলের কথা পরিষ্কার কারলাম। কারণ প্রধানমন্ত্রী জনতা তারেক রহমান বলছেন, সবার আগে বাংলাদেশ। আমরা যারা নারায়ণগঞ্জে বসবাস করি, সবার আগে নারায়ণগঞ্জ।

এই বিএনপি নেতা বলেন, ভুতের মুখে রাম নাম। কেউ উচিত কথা বলতে চায় না। যানজট নিরসন করার জন্য জরুরীভাবে বাস ও ট্রাক স্ট্যান্ড শহরের ভিতর থেকে সরিয়ে নিতে হবে। নিতাইগঞ্জে কোনো ট্রাক লোড-আনলোড হতে পারবে না। স্ট্যান্ডে থাকলে, লোডের জন্য তিন-চারটা প্রবেশের অনুমতি দেওয়া যেতে পারে। আগের রিকশার প্লেট নকল করা হয়েছে। আমার প্রস্তাব, একজন ব্যক্তিকে একটার বেশি প্লেট দেয়া যাবে না। যত বড় কোম্পানি, শক্তিশালী, সামাজিক ব্যক্তিত্ব হোক একটার বেশি দেয়া যাবে না।

বক্তব্য শেষে তিনি অডিটোরিয়াম থেকে বেড়িয়ে গেলে তার সাথে মহানগর বিএনপির বেশিরভাগ নেতাকর্মীরাও বেড়িয়ে যান। তবে মতবিনিময় সভা চলমান থাকে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই