সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

না.গঞ্জে যানজট নিরসনে মাঠে নামল র‌্যাব

সিটি নিউজ / ১৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬

যানজট নিরসনে নগরীতে অভিযান পরিচালনা করেছে র‌্যাব-১১, সিপিসি-১। বুধবার (০৪ মার্চ) দুপুরে র‌্যাব-১১’র (সিপিসি-১) নারায়ণগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার ও উপ-পরিচালক এসপি মোঃ আব্দুর রশিদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানটি নগরীর ২নং রেলগেট এলাকা থেকে শুরু হয়ে গ্রীণলেজ ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। এসময় মূল সড়কে থাকা দোকানপাট ও যানবাহন সরিয়ে দেওয়া হয়। এছাড়া ফুটপাত দখলমুক্ত রাখতে সকল হকারদের মৌখিকভাবে সর্তক করা হয়। এ সর্তকতার পরও সড়ক কিংবা ফুটপাত দখল করে দোকানপাট ও যানবাহন রাখা হলে উচ্ছেদ করা হবে বলেও র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়।

অভিযান শেষে নারায়ণগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার ও উপ-পরিচালক এসপি মোঃ আব্দুর রশিদ সাংবাদিকদের জানান, র‌্যাব-১১ সাধারণ মানুষের চলাচল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সদা তৎপর। তারই অংশ হিসেবে সামনে ঈদ, এখন রমজান। রাস্তায় ব্যাপক যানজট, তারমধ্যে আবার ফুটপাত দখল হয়ে আছে।

তিনি বলেন, আমরা র‌্যাব-১১ সিবিসি-১ এর পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করছি যাতে জনগণ সুন্দর ভাবে চলাচল করতে পারে, যানজট কমানো যায়, ফুটপাত যতটা সম্ভব দখলমুক্ত করা যায়। আমাদের এই প্রচেষ্টা এখনও চলছে এবং আগামীতেও থাকবে। নারায়ণগঞ্জ যানজট মুক্ত ও ফুটপাত দখলমুক্ত করা যেমন আমাদের দায়িত্ব ঠিক তেমনই এটা সবারই দায়িত্ব। ওরা আবার বসলে আমরা আবার আসবো।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে র‌্যাব ১১’র এই কর্মকর্তা বলেন, ঈদ মার্কেটে ছিনতাইকারী, পকেটমারদের বিরুদ্ধে আমাদের গোয়েন্দারা কাজ করছে, আমরা টহল বৃদ্ধি করেছি যাতে যারা রাস্তাঘাটে সন্ত্রাসী কার্যক্রম করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো। মোটকথা ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যেখানে যা করণীয় র‌্যাব-১১ এর পক্ষ থেকে সব করা হবে।

নগরবাসীর প্রতি আহ্বান রেখে তিনি আরও বলেন, নগরবাসীর কাছে বার্তা একটাই, যার যার অবস্থান থেকে আমরা সচেতন হবো, নাগরিক সচেতনতা বাড়াবো। যদি কেউ অনেক টাকা নিয়ে মুভমেন্ট করতে চায় সেক্ষেত্রে আমাদের জানালে আমরা স্পেশাল সিকিউরিটির ব্যবস্থা করবো। বড় ধরনের লেনদেনের ক্ষেত্রে অবশ্যই আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে জানাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই