একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও যুব ঐক্য পরিষদের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করেছে। দিবসের প্রথম প্রহরে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা শহরের চাষাঢ়াস্থ নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন এবং এক মিনিট নীরবতা পালন করেন।
এরপর সন্ধ্যা ৭ টায় সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ সভাপতি মি. পিন্টু পলিকাপ পিউরিফিকেশনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন চন্দ্র পাল। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ঐক্য পরিষদের সহ সভাপতি হরি সাহা, মহানগর ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অরুন দেবনাথ, যুব ঐক্য পরিষদের সভাপতি আনন্দ কুমার সেরাওগী সুমন।
সভায় প্রধান অতিথি বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালি জাতির আত্মপরিচয়ের ভিত্তি রচনা করেছে। ভাষা শহীদদের আত্মত্যাগের চেতনা ধারণ করে আমাদের বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে নিরলসভাবে কাজ করতে হবে।
প্রধান অতিথি লিটন চন্দ্র পাল আরও বলেন, বর্তমান প্রজন্মের মাঝে বাংলা ভাষার শুদ্ধ চর্চা ও ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস তুলে ধরা সময়ের দাবি। মাতৃভাষার মর্যাদা রক্ষায় পরিবার, সমাজ ও রাষ্ট্র সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
আরও পড়ুন: লাখো শহীদদের প্রতি না.গঞ্জ ঐক্য পরিষদের শ্রদ্ধা
সভাপতির বক্তব্যে মি. পিন্টু পলিকাপ বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের গৌরব ও আত্মত্যাগের স্মারক। ভাষা শহীদদের আর্দশে উদ্বুদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় নারায়ণগঞ্জ ঐক্য পরিষদ সবসময় কাজ করে যাবে।
আলোচনা সভা শেষে ভাষা শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনু্ষ্ঠিত হয়। এছাড়া সংগঠনটির উদ্যোগে ভাষা শহীদদের স্মরণে শহরের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়েও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: বৃষ্টিকে উপেক্ষা করে মন্ডপে মন্ডপে ছুটছেন না.গঞ্জ ঐক্যপরিষদ
এসকল কর্মসূচিগুলোতে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ কুমার দাস, সাংগঠনিক সম্পাদক অশোক সরকার, জেলা ঐক্য পরিষদের অর্থ সম্পাদক পিন্টু রায়,সহ-সাধারণ সম্পাদক অজয় সূত্রধর,সাংগঠনিক সম্পাদক বিপ্লব কুন্ডু, মহানগরের সহ-সাংগঠনিক সম্পাদক জীবন সাহা, জয়ন্ত সাহা পিংকু, প্রচার সম্পাদক মানিক বিশ্বাস,বিপুল পোদ্দার, বন্দর উপজেলার যুব ঐক্য পরিষদ সভাপতি তুলশী ঘোষ,সদর উপজেলার নেতা গোবিন্দ চন্দ্র দাস, কিশোর দাস, রতন মন্ডল, অভিজিৎ মন্ডল শান্ত, মহানগর নেতা কৃষ্ণপদ মজুমদার, সত্যরঞ্জন দেবনাথ,কিশোর দাস, দীলিপ মন্ডল, অজয় বিশ্বাস রিপন, প্রবাস বিশ্বাস, বিপ্লব বাড়ই, প্রদীপ দাস, সুজিত ভৌমিক, পনির বর্মন, ভবন বর্মনসহ সংগঠনের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।