শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

কবির খানের একমাত্র কন্যা লামিসার মৃত্যুবার্ষিকীতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিটি নিউজ / ৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

দেওভোগ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক কবির হোসেন খানের একমাত্র কন্যা মুনতাজিম খান লামিসা’র ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দেওভোগ সাকিম আলী জামে মসজিদে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মরহুমা মুনতাজিম খান লামিসা’র পরিবার এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে। দোয়া মাহফিলে লামিসা’র চাচা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির হোসেন খান উপস্থিত ছিলেন।

এছাড়া উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, জেলা প্রজন্ম দলের আহ্বায়ক সলিমুল্লাহ্ করিম সেলিম, মহানগর বিএনপি নেতা আকরাম প্রধান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি নাজির আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মো: নূর হানিফ, বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট সাঈদ আহমেদ স্বপন, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিংকন খান, জেলা যুবদলের সাবেক সহ সভাপতি ও বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের পরিচালক পারভেজ মল্লিক, জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সদর থানা জাসাসের যুগ্ম আহ্বায়ক সনেট আহমেদ, মহানগর কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আল আমিন, মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক মীর মোহাম্মদ রাজীব, শাহীন আহমেদ, অ্যাডভোকেট রাজীব মন্ডল, দপ্তর সম্পাদক লিমন ভূঁইয়া, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা সাজু দেওয়ান,  জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রাকিব হাসান রাজ, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক লিংরাজ খান, মো: সানু, মো: রমজান প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই