নারায়ণগঞ্জ-৫ আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামের পক্ষে সদর থানা বিএনপির প্রচারণায় বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেছে ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি দিদার খন্দকার।
রোববার (০১ ফেব্রুয়ারি) বিকালে নগরীর খানপুর এলাকা থেকে সদর থানা বিএনপির উদ্যোগে ওই প্রচারণা শুরু হয়। প্রচারণায় নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম অংশগ্রহণ করেন। এছাড়া প্রচারণায় মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু অংশগ্রহণ করেন।
এদিকে এ প্রচারণাকে সফল করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি দিদার খন্দকার। এদিন দিদার খন্দকারের নির্দেশে দুপুর থেকেই ১৪নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় শত শত নেতাকর্মী ও সমর্থক খন্ড খন্ড মিছিল নিয়ে দেওভোগ আখড়ার মোড়ে জড়ো হয়। পরে সেখান থেকে দিদার খন্দকারের নেতৃত্বে বের করা হয় একটি বিশাল মিছিল।
এসময় মিছিলে থাকা নেতাকর্মীরা ‘লাগারে লাগ-ধান লাগা, ভোট দিবো কিসে-ধানের শীষে, তোমার আমার মার্কা-ধানের শীষ, ধানের শীষ’সহ বিভিন্ন স্লোগান দিয়ে গোটা নগরী মুখরিত করে তুলেন। পরে মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খানপুর এলাকায় গিয়ে সদর থানা বিএনপির প্রচারণায় অংশগ্রহণ করে।

মিছিলে আরও উপস্থিত ছিলেন, ১৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সোহেল, জানে আলম, মুকুল, আজিম বেপারী, জাহাঙ্গীর, পিন্টু মল্লিক, মিঠু, নজরুল, শাহীন, পারভেজ আলম, মো: সৈকত প্রমূখ।