শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

সংখ্যালঘু নয়, আমরা বাংলাদেশি: প্রবীর কুমার সাহা

মিলন বিশ্বাস হৃদয় / ২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

হিন্দু সম্প্রদায় নিজেদের সংখ্যালঘু না ভেবে এ দেশের নাগরিক হিসেবে অসাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বসবাস করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা প্রবীর কুমার সাহা।

শুক্রবার (০৪ সেপ্টেম্বর) সকালে নগরীর ২নং রেলগেট এলাকায় ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমীর শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে প্রবীর কুমার সাহা বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার—এই নীতিতে বিশ্বাস রেখে আমরা যেন কখনো নিজেদের সংখ্যালঘু না ভাবি। আমরা সবাই বাংলাদেশি এবং এই দেশকে আমরা ভালোবাসি।”

তিনি আরও উল্লেখ করেন যে, হিন্দু সম্প্রদায়ের মানুষ দেশে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান ও ব্যবসা-বাণিজ্য গড়ে তুলে জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখছে। তিনি বলেন, “বাংলাদেশই আমাদের ঘর। আমরা এবং আমাদের পরবর্তী প্রজন্ম চিরদিন এই দেশে শান্তিতে বসবাস করবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখবে।”

বক্তব্যের শেষে তিনি উপস্থিত সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানান এবং সম্প্রীতির বার্তা নিয়ে শোভাযাত্রার শুভকামনা ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই