নারায়ণগঞ্জ নানা আয়োজনে উদযাপিত হলো বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষে সংগঠনটির জেলা ও মহানগর শাখার উদ্যোগে আলোচনা সভা, কেক কাটা ও মিলনমেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং সুধীজনদের অংশগ্রহণে এক মিলন মেলায় পরিনত হয়।
বুধবার (২০ মে) বিকেলে নগরীর বিবিরোডস্থ কাজী প্লাজায় সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে অত্যান্ত উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ পাঠ ও দেশের শান্তি, সমৃদ্ধি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয় এক আলোচনা। জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ সভাপতি হরি সাহার সভাপতিত্বে ও মহানগরের সাধারণ সম্পাদক অরুন দেবনাথের সঞ্চালনায় এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে মহানগর ঐক্য পরিষদের সভাপতি লিটন চন্দ্র পাল ও বিশেষ অতিথি হিসেবে জেলা ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রিচার্ড সৌরভ দেউরী এবং অসিম বড়ুয়া উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথি লিটন চন্দ্র পাল বলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ প্রতিষ্ঠালগ্ন থেকে অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন, মানবাধিকার রক্ষা এবং ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ন্যায্য অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের প্রতিটি সংকট ও দুর্যোগে সংগঠনটি মানুষের পাশে দাঁড়িয়েছে এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বিশেষ অতিথি মি. রিচার্ড সৌরভ দেউরী বলেন, “বাংলাদেশ সকল ধর্মের মানুষের দেশ। এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বহু পুরোনো। সেই ঐতিহ্যকে ধারণ করে সকলকে একসাথে কাজ করতে হবে। বিভেদ নয়, পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসার মাধ্যমেই একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।”
তারা বলেন, বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা, মানবিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক আদর্শে উদ্বুদ্ধ করতে ঐক্য পরিষদকে আরও শক্তিশালী ভূমিকা পালন করতে হবে। একইসঙ্গে শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, “৩৮ বছরের এই পথচলায় অসংখ্য মানুষ ঐক্য পরিষদের সঙ্গে সম্পৃক্ত হয়ে মানবতা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিয়েছেন। ভবিষ্যতেও সকল অন্যায়, বৈষম্য ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করবে ঐক্য পরিষদ।”
এ সময় উপস্থিত ছিলেন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ কুমার দাস,সাংগঠনিক সম্পাদক অশোক সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস,অর্থ সম্পাদক পিন্টু রায়, মহানগরের সহ-সভাপতি বিকাশ সাহা,বিপ্লব ঘোষ মনা, যুগ্ম সাধারণ সম্পাদক হিমাদ্রী সাহা হিমু, সহ-সাধারণ সম্পাদক অজয় সুত্রধর, তপন চন্দ্র ধর, সাংগঠনিক সম্পাদক বিপ্লব কুন্ডু,সুব্রত সাহা, এড. রতন সরকার,জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি আনন্দ কুমার সেরাওগী সুমন, সাধারণ সম্পাদক ভজন চন্দ্র দাস, নারায়ণগঞ্জ মহানগর যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রিপন কর্মকার, বন্দর উপজেলা যুব ঐক্য পরিষদের সভাপতি তুলশী ঘোষ, নারায়ণগঞ্জ মহানগর যুব ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক মিঠুন দত্ত বিল্লু, মহানগর ঐক্য পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক জীবন সাহা, জয়ন্ত সাহা পিংকু, গৌতম দত্ত, কোষাধ্যক্ষ পংকজ রায়, প্রচার সম্পাদক মানিক বিশ্বাস, বিপুল পোদ্দার, বন্দর উপজেলা ঐক্য পরিষদের সাধারণ সস্পাদক সুজন চন্দ্র দাস, অবনী হালদার, মিঠু চক্রবর্তী, সদর উপজেলার নেতা কিশোর দাস (পঞ্চবটী), রতন মন্ডল, গোবিন্দ চন্দ্র দাস, সুমন ঘোষ, মহানগর নেতা প্রবাস বিশ্বাস, বিপ্লব বাড়ৈ, প্রদীপ দাস, সুজিত ভৌমিক, কৃষ্ণপদ মজুমদার, সনি সাহা, সত্যরঞ্জন দেবনাথ, কিশোর দাস, ভবন বর্মন, খোকন বিশ্বাস ও তম্ময় দাস তূর্য্য সহ আরও অনেকে।
আলোচনা সভা শেষে কেক কেটে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন উপস্থিত নেতৃবৃন্দরা ।