মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

নাসিকে ৯৭ জন নারীকে কম্পিউটার, সেলাই মেশিন ও ফুড কার্ট বিতরণ

সিটি নিউজ / ৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও নগরীর সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে (নাসিক) কম্পিউটার, সেলাই মেশিন ও ফুড কার্ট বিতরণ করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব সহায়তা সামগ্রী হস্তান্তর করা হয়।

‘লাইভলিহুডস সাপোর্ট ফর আরবান পুওর কমিউনিটিজ ইন বাংলাদেশ’ (এলএসইউপিসিবি) প্রকল্পের আওতায় চায়না এইড ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর সহযোগিতায় এ কর্মসূচিটি বাস্তবায়ন করা হয়। তিন মাস মেয়াদি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শেষে মূল্যায়নে উত্তীর্ণ মোট ৯৭ জন নারীর মাঝে ৩০টি কম্পিউটার, ২৫টি সেলাই মেশিন এবং ৪২টি ফুড কার্ট বিতরণ করা হয়। এর পাশাপাশি প্রকল্পের আওতায় গর্ভবতী নারী ও শিশুদের পুষ্টি সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিক প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান। বক্তব্যকালে তিনি বলেন, “ইউএনডিপি ও উপকারভোগীদের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমেই এসব সরঞ্জাম হস্তান্তর করা হয়েছে। সরঞ্জাম অন্য কারও কাছে হস্তান্তর কিংবা বিক্রি করা চুক্তির শর্ত লঙ্ঘন হিসেবে গণ্য হবে। প্রদান করা সামগ্রীর সঠিক ও যথাযথ ব্যবহার নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং করা হবে।” প্রশিক্ষণে অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে উপকারভোগীদের নিজেদের পায়ে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

নাসিক প্রশাসক আরও উল্লেখ করেন, সিটি করপোরেশনের লক্ষ্য হলো সুবিধাবঞ্চিত মানুষ যেন নিজেদের যোগ্যতায় স্বাবলম্বী হতে পারেন। এই উদ্যোগের মাধ্যমে ৯৭টি পরিবারকে অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত করার পাশাপাশি তাদের সংসারে সচ্ছলতা ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।

সংশ্লিষ্টদের মতে, নারীদের জন্য আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি মা ও শিশুর পুষ্টি নিশ্চিত করার এ উদ্যোগ সুবিধাবঞ্চিত পরিবারগুলোর সার্বিক জীবনমান উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম, ইউএনডিপির প্রকল্প সহকারী হোসনে আরা আলো, সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংস্থাটির প্রতিনিধিগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই