বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

নারায়ণগঞ্জে বিভা হাসানের জমকালো আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সিটি নিউজ / ১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

জিয়াউর রহমান নারী শক্তিকে রূপ দিতেই মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন: এড. সাখাওয়াত

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৯ সেপ্টেম্বর) বিকেলে নগরপার্কে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এড. মো. সাখাওয়াত হোসেন খান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নারী শক্তিকে কাজে লাগানোর লক্ষ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন। সেই থেকে হাঁটি হাঁটি পা পা করে সংগঠনটি আজ একটি বৃহৎ ও শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে। আগামী দিনে এই সংগঠনটি আরও সুসংগঠিত হয়ে দেশের সকল নারীদের নেতৃত্বে এগিয়ে যাবে। তিনি এ সময় আয়োজকদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র-১ ও মহানগর মহিলা দলের সাধারণ সদস্য আফসানা আফরোজ বিভার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার সাবেক চেয়ারম্যান মোসলেহা কামাল, নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সাবেক সভাপতি নূর নাহার, সাবেক সাংগঠনিক সম্পাদিকা সাযেদা খাতুন মিতা, সোনারগাঁও থানা মহিলা সম্পাদিকা সালমা আক্তার কাজল, জেলা মহিলা দলের সহ-সভাপতি তাছলিমা বেগম, নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদিকা নাহার সুলতানা এবং সাংগঠনিক সম্পাদিকা ডলি আক্তার।

আলোচনা সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দ কেক কেটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই