বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

জাকির খানের আলোচনা সভায় মিঠুর নেতৃত্বে মহানগর মৎস্যজীবী দলের যোগদান

সিটি নিউজ / ১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা জাকির খানের উদ্যোগে ‘বিএনপির গঠন প্রক্রিয়ার স্মৃতিচারণ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) বিকেলে শহরের ২ নম্বর রেলগেট সংলগ্ন আলী আহাম্মদ চুনকা পাঠাগার মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

এদিকে এ সভাকে সফল করার লক্ষ্যে বিশাল মিছিল নিয়ে যোগদান করে মহানগর মৎসজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শ্রী ঋষিকেশ মন্ডল মিঠু। মিছিলটি নগরীর সেন্ট্রাল খেয়াঘাট থেকে শুরু বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে সভাস্থলে যোগদান করে।

এর আগে মিছিলপূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে মিঠু বলেন, “নারায়ণগঞ্জের রাজপথে জাতীয়তাবাদী পতাকাতলে তৃণমূলের প্রাণস্পন্দন আমাদের প্রিয় নেতা জাকির খান ভাই। সকল ষড়যন্ত্র, অন্যায় ও প্রতিকূলতার রক্তচক্ষু উপেক্ষা করে তিনি যেভাবে দীর্ঘ পথচলায় দলকে আঁকড়ে ধরে রেখেছেন, তা আমাদের রাজপথের লড়াকু সৈনিক হতে শিখিয়েছে। জাকির ভাই শুধু একজন নেতাই নন, তিনি নারায়ণগঞ্জের সাধারণ মানুষের অধিকার আদায়ের সংগ্রামের এক অদম্য প্রেরণার উৎস। আজকের এই ঐতিহাসিক লগ্নে দাঁড়িয়ে আমরা অঙ্গীকার করছি—জাকির খানের আপসহীন নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে আমরা দেশনায়ক তারেক রহমানের দূরদর্শী নির্দেশনা বাস্তবায়ন করব।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই