শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে আনোয়ার হোসেনের নেতৃত্বে আলীরটেক ইউনিয়ন বিএনপির মিছিল

সিটি নিউজ / ৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিশাল মিছিল নিয়ে যোগদান করেছে আলীরটেক ইউনিয়ন বিএনপি।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে নগরীর মিশনপাড়া এলাকা থেকে সমাবেশ শেষে মিছিলটি বের করা হয়।। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও প্রধান বক্তা হিসেবে সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু উপস্থিত ছিলেন।

এদিকে সদর থানার এই বিক্ষোভ কর্মসূচিকে সফল করার লক্ষ্যে নগরীর চাষাঢ়া এলাকা থেকে আলীরটেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের নেতৃত্বে বের করা হয় একটি বিশাল মিছিল।

এসময় মিছিলে থাকা নেতাকর্মীরা আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে গোটা নগরী মুখরিত করে তুলেন। পরে মিছিলটি নগরীর বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে সদর থানা বিএনপির কর্মসূচিতে অংশগ্রহণ করে।

মিছিলে আলীরটেক ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই