বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

বন্দর ঋষিপাড়ায় শ্রী শ্রী শ্যামা পূজা ও পূজা উদযাপন ফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলতা-সিঁদূর বিতরণ

সিটি নিউজ / ৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

শ্রী শ্রী শ্যামা পূজা ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সনাতনী নারীদের মাঝে আলতা-সিঁদূর বিতরণ করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) রাতে বন্দর ঋষিপাড়া পূজা মণ্ডপে নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক কমিটির সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট মানিক লাল ঘোষ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুশান্ত কুমার চক্রবর্ত্তী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক নয়ন সাহা।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মানিক লাল ঘোষ পরিবারে শৃঙ্খলা রক্ষা এবং সমাজ থেকে অবক্ষয় দূর করতে অভিভাবক ও সন্তানদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বর্তমান সমাজে পরিবারগুলোতে এক ধরনের বিশৃঙ্খলা দেখা দিচ্ছে। বিশেষ করে সন্তানদের চলাফেরা এবং তারা কোথায় যাচ্ছে, সেদিকে মায়েদের তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। প্রয়োজনে মোবাইল ফোনের ব্যবহার সীমিত বা নিয়ন্ত্রণের পরামর্শ দিয়ে তিনি বলেন, সন্তানদের শুধু সাধারণ শিক্ষাই নয়, ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে।

মন্দিরভিত্তিক শিক্ষা এবং পুরোহিতদের সম্মানী প্রসঙ্গে তিনি আরও জানান, সরকারের পক্ষ থেকে মাদ্রাসার শিক্ষক ও মৌলবীদের জন্য যেভাবে সুযোগ-সুবিধা ও ভাতার ব্যবস্থা রয়েছে, তেমনি হিন্দু মন্দিরের পুরোহিতদের জন্যও সম্মানজনক ভাতার ব্যবস্থা করতে তিনি সরকারের সাথে কথা বলবেন। কোনো মন্দির বা পুরোহিত যেন এই সুবিধা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে আবেদন করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানের প্রধান বক্তা অ্যাডভোকেট সুশান্ত কুমার চক্রবর্ত্তী তার বক্তব্যে বলেন, ”সনাতন ধর্মের হাজার বছরের ঐতিহ্য ও সংস্কার টিকিয়ে রাখতে হলে আমাদের শিকড়ের কাছে ফিরে যেতে হবে। বর্তমান সময়ে যুবসমাজকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে পরিবার থেকেই ধর্মীয় ও সংস্কৃতির সঠিক শিক্ষা দিতে হবে। কোনো সমাজ তখনই শক্তিশালী হয়, যখন তার প্রতিটি পরিবারে শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় থাকে। তাই বিভেদ ভুলে সনাতনী সম্প্রদায়কে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং আমাদের মা-বোনদের সন্তানদের সঠিক পথ প্রদর্শনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”

সভাপতির বক্তব্যে মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক নয়ন সাহা বলেন, “সনাতন ধর্মের আদর্শ ও মূল্যবোধ টিকিয়ে রাখতে প্রতিটি পরিবারে মা-বোনদের এগিয়ে আসতে হবে। মায়েরা যদি সন্তানদের সনাতন ধর্মের ইতিহাস ও আদর্শ সম্পর্কে সচেতন না করেন, তবে পরিবার ও সমাজ থেকে বিশৃঙ্খলা দূর করা সম্ভব নয়।”

সদস্য সচিব ও মহানগর মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শ্রী ঋষিকেশ মন্ডল মিঠু তার বক্তব্যে বলেন, “গত ৫ আগস্টের পর উদ্ভূত পরিস্থিতিতে জাকির খানের নেতৃত্বে তারা মন্দির রক্ষা এবং সনাতনী সম্প্রদায়ের নিরাপত্তায় মাঠে ছিলেন। ভবিষ্যতেও সনাতনী সম্প্রদায়ের পাশে থেকে সব ধরনের সেবামূলক কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।”

অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিবৃন্দ সনাতনী নারীদের মাঝে আলতা ও সিঁদূর বিতরণ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্রী সুজন দাস, মহানগর পূজা উদযাপন ফ্রন্টের সদস্য শুভ সাহা, বাংলাদেশ হিন্দু মহাজোটের নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক স্মৃতি পাল, জেলা হিন্দু মহাজোটের সাংগঠনিক সম্পাদক আকাশ ঘোষ, বন্দর বাজার দুর্গা মন্দিরের সুনিল বর্মন, মনা সাহা, জীবন সাহা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই