মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফয়সাল আহমেদ হৃদয়ের শুভেচ্ছা

সিটি নিউজ / ১০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে আন্তরিক শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ডালপট্টি লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি ফয়সাল আহমেদ হৃদয়।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তিনি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপির অন্যতম শীর্ষ নেতা জাকির খানের পক্ষ থেকে নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণকে এই শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করেন।

বিজ্ঞপ্তিতে হৃদয় বলেন, “উৎপাদন, উন্নয়ন ও সমৃদ্ধির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দীর্ঘ পথপরিক্রমায় আজ ৪৮ বছরে পদার্পণ করেছে। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম) যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এই যুবসংগঠন প্রতিষ্ঠা করেছিলেন, তা আজও এদেশের যুবসমাজকে একইভাবে অনুপ্রাণিত করে চলেছে।”

তিনি আরও বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে যুবদল আজ যেকোনো সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ ও শক্তিশালী। স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে যুবদলের বীরত্বপূর্ণ ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। আগামী দিনেও নারায়ণগঞ্জ যুবদল যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছে।”

ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানিয়ে তিনি বলেন, “আসুন, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করি এবং একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই