বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন সদর থানা যুবদল নেতা বাপ্পী শিকদার চিশতি

সিটি নিউজ / ২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সদর থানা যুবদল নেতা বাপ্পী শিকদার চিশতি।

সোমবার (২৬ অক্টোবর) এক বিবৃতির মাধ্যমে নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফের পক্ষ থেকে তিনি নারায়ণগঞ্জ বিএনপির সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষকে এই অভিনন্দন জানান।

মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফের উদ্ধৃতি দিয়ে শুভেচ্ছা বার্তায় বাপ্পী শিকদার চিশতি বলেন, “জাতীয়তাবাদী যুবদল এদেশের তরুণ ও যুবসমাজের আস্থা ও আশার প্রতীক। প্রতিষ্ঠালগ্ন থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে যুবদল দেশ রক্ষা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে সবসময় রাজপথে অগ্রণী ভূমিকা পালন করে এসেছে।”

তিনি আরও বলেন, “দেশনায়ক তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ এক নতুন দিনের পানে এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রাকে বেগবান করতে নারায়ণগঞ্জের মাটিতে যুবদলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করা হবে। আগামী দিনে দলের সব নির্দেশনা বাস্তবায়নে মহানগর যুবদলের নেতা মাজহারুল ইসলাম জোসেফের নেতৃত্বে আমরা রাজপথে ঐক্যবদ্ধ ও সক্রিয় থাকব।”

বিবৃতির শেষাংশে তিনি জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সার্বিক সাফল্য ও সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং স্থানীয় সব স্তরের নেতাকর্মীদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই