বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

লক্ষ্মীনারায়ণ কটন মিলস মন্দিরের জমিতে নতুন স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা, সুরক্ষার আশ্বাস প্রশাসনের

সিটি নিউজ / ৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ঐতিহ্যবাহী লক্ষ্মীনারায়ণ কটন মিলস্ সার্বজনীন দুর্গা মন্দিরের জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারেক আজিজের সাথে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকালে সিদ্ধিরগঞ্জ ১০ নম্বর ওয়ার্ডে মন্দির কমিটির সাথে স্থানীয় প্রশাসনের এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে লক্ষ্মীনারায়ণ কটন মিলস্ সার্বজনীন দুর্গা মন্দির পূজা উদযাপন কমিটির সভাপতি মিন্টু চন্দ্র দাস সাংবাদিকদের জানান, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারেক আজিজ মন্দিরের জমি বিরোধের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় সব ধরনের নতুন স্থাপনা নির্মাণের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছেন। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে মন্দির এবং ভক্তদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সাথে সরকারী গেজেট অনুযায়ী স্থানীয় বিদ্যালয়, মসজিদ এবং মন্দিরের জমি সংরক্ষণের পূর্ণ আশ্বাস দেন তিনি।

উক্ত গুরুত্বপূর্ণ সভায় নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, সনাতন পার্টির নারায়ণগঞ্জ জেলা সভাপতি টনি মল্লিক, লক্ষ্মীনারায়ণ কটন মিলস্ সার্বজনীন দুর্গা মন্দির পূজা উদযাপন কমিটির সভাপতি মিন্টু চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক বকুল বিশ্বাসসহ অন্যান্য নেতৃবৃন্দ অংশ নেন।

উল্লেখ্য, গত ২১ অক্টোবর বিজয়া দশমীর দিন মন্দির দখলের প্রতিবাদে এবং জমি উদ্ধারের দাবিতে দুর্গা প্রতিমা বিসর্জন না করার ঘোষণা দিয়েছিল লক্ষ্মীনারায়ণ কটন মিলস্ দুর্গা মন্দির কমিটি।

বিষয়টি জানতে পেরে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার অবিলম্বে স্থানীয় প্রশাসনকে মন্দির এলাকা দখলমুক্ত করার নির্দেশ প্রদান করেন। পরবর্তীতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান জেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে মন্দিরটি দখলমুক্ত করেন এবং মন্দির কমিটির নিকট গেটের চাবি হস্তান্তর করেন। সেসময় বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী ‘নিট কনসার্ন’-কে জমি দখলের বিষয়ে কঠোর হুঁশিয়ারি প্রদান করা হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই