বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

নারায়ণগঞ্জে ২৪০টি মণ্ডপে শান্তিপূর্ণ দুর্গোৎসব সম্পন্ন

প্রশাসন ও রাজনৈতিক দলগুলোর প্রতি ঐক্য পরিষদের কৃতজ্ঞতা প্রকাশ

সিটি নিউজ / ২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

ধর্মীয় ভাবগাম্ভীর্য, শান্তি, সম্প্রীতি ও উৎসবমুখর পরিবেশে নারায়ণগঞ্জ জেলার ২৪০টি পূজামণ্ডপে সফলভাবে সম্পন্ন হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব-২০২৬। দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন হওয়ায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন রাজনৈতিক দল, গণমাধ্যম ও সামাজিক সংগঠনসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।

গত ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমীর রাতে জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যৌথ বিজ্ঞপ্তিতে এই ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

ঐক্য পরিষদের নেতৃবৃন্দ জানান, দুর্গোৎসবকে নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, আনসার, এসআরবি, ডিজিএফআই, এনএসআই, ডিবি, ডিএসবি, সিআইডি, ট্রাফিক পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সিভিল সার্জন, বিআইডব্লিউটিএ, নারায়ণগঞ্জ প্রেসক্লাব, রেড ক্রিসেন্ট এবং জেলা রোভারসহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান দিন-রাত দায়িত্ব পালন করেছে।

শুধু প্রশাসনই নয়, উৎসবকে সার্বজনীন রূপ দিতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি, গণসংহতি আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টিসহ (সিপিবি) বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অনন্য ভূমিকা রেখেছেন। পাশাপাশি জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদ, পূজা উদযাপন ফ্রন্ট, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, হিন্দু মহাজোট, জাগো হিন্দু পরিষদ, সম্মিলিত সনাতনী সংগঠনসমূহ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সার্বিক সহযোগিতা প্রদান করেছে।

নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ কুমার দাস বলেন, “শারদীয় দুর্গোৎসব একটি ধর্মীয় উৎসব হলেও এর আনন্দ ও সৌন্দর্য কোনো একটি সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নয়। নারায়ণগঞ্জে সব ধর্ম ও মতের মানুষের সম্মিলিত অংশগ্রহণে এটি সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। এবার জেলার ২৪০টি পূজামণ্ডপে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা সম্পন্ন হওয়া আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও স্বস্তির বিষয়। নিরাপদ সমাজ গড়তে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দের যে সহযোগিতা ও ঐক্য দেখা গেছে, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আমরা বিশ্বাস করি।”

নারায়ণগঞ্জ মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন চন্দ্র পাল বলেন, “দুর্গাপূজার সফল সমাপ্তি শুধু একটি উৎসবের সমাপ্তি নয়; এটি আমাদের পারস্পরিক আস্থা, সহনশীলতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির বিজয়। নারায়ণগঞ্জের মানুষ প্রমাণ করেছে, ধর্ম যার যার হলেও উৎসবের আনন্দ সবার। আমরা চাই নারায়ণগঞ্জ হোক শান্তি, সম্প্রীতি ও সহাবস্থানের একটি উজ্জ্বল দৃষ্টান্ত।”

সংগঠনটির মহানগরের সাধারণ সম্পাদক অরুন দেবনাথ বলেন, “শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেকের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলের সম্মিলিত প্রচেষ্টাতেই নারায়ণগঞ্জে এই আনন্দঘন ও সম্প্রীতিময় পরিবেশ সৃষ্টি সম্ভব হয়েছে।”

প্রচলিত পঞ্জিকা অনুযায়ী এবার দেবী দুর্গার আগমন হয়েছিল ঘোড়ায় এবং গমন হয়েছে নৌকায়। বিজয়া দশমীতে নারায়ণগঞ্জ মহানগরের ৩ নম্বর ঘাটে শীতলক্ষ্যা নদীর পাড়ে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত হয়। আর এর মধ্য দিয়েই নারায়ণগঞ্জে শারদীয় দুর্গোৎসব-২০২৬-এর আনুষ্ঠানিক ও সফল সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই