সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

মহানগর বিএনপির সমাবেশে বিল্লাল ও মুসার নেতৃত্বে বিশাল শোডাউন

সিটি নিউজ / ২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সমাবেশে বিশাল শোডাউন করেছেন নারায়ণগঞ্জ হকার্স দল নেতা মোঃ আবু আল বেলাল খান বিল্লাল ও মোঃ মুসা মিয়া।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকালে নগরীর শহীদ মিনারে মহানগর বিএনপির ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ও কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধ অ্যাডভোকেট ফজলুর রহমান ও প্রধান বক্তা হিসেবে বিএনপির ঢাকা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ।

এদিকে এ সমাবেশকে সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ হকার্স দল নেতা মোঃ আবু আল বেলাল খান বিল্লাল ও মোঃ মুসা মিয়ার নেতৃত্বে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে প্রায় শত শত নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহন করে। মিছিল থেকে আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

এসময় তাদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে গোটা নগরী। মিছিলটি নগরীর কালীরবাজার এলাকা থেকে শুরু হয়ে নগরীর বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে সভাস্থলে প্রবেশ করলে প্রধান অতিথিসহ উপস্থিত শীর্ষ নেতারা করতালি দিয়ে তাদের উষ্ণ অভ্যর্থনা জানান।

এসময় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন, জিহাদুর রহমান ফৌজ, ইমন হোসেন, আনোয়ার হোসেন, শওকত হোসেন, জসিম,সাদেক, আক্তার, জুয়েল, মনির, রাব্বি, কিরণ, নূরউদ্দিনও সায়মন আরও অনেক নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই