পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সমাবেশে বিশাল শোডাউন করেছেন নারায়ণগঞ্জ মহানগর ওলামা দল।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকালে নগরীর শহীদ মিনারে মহানগর বিএনপির ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ও কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধ অ্যাডভোকেট ফজলুর রহমান ও প্রধান বক্তা হিসেবে বিএনপির ঢাকা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ।
এদিকে এ সমাবেশকে সফল করার লক্ষ্যে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হফেজ ক্বারী মো: শিব্বীর আহমেদ ও সদস্য সচিব হাফেজ মো: আব্দুল কাইয়ূমের নেতৃত্বে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে প্রায় শত শত নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহন করে। মিছিল থেকে আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
এসময় তাদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে গোটা নগরী। মিছিলটি নগরীর মিশনপাড়া এলাকা থেকে শুরু হয়ে নগরীর বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে সভাস্থলে প্রবেশ করলে প্রধান অতিথিসহ উপস্থিত শীর্ষ নেতারা করতালি দিয়ে তাদের উষ্ণ অভ্যর্থনা জানান।