রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে আক্তার হোসেনের নেতৃত্বে গোগনগর ইউনিয়ন বিএনপির মিছিল

সিটি নিউজ / ২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিশাল মিছিল নিয়ে যোগদান করেছে গোগনগর ইউনিয়ন বিএনপি।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে নগরীর মিশনপাড়া এলাকা থেকে সমাবেশ শেষে মিছিলটি বের করা হয়।। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও প্রধান বক্তা হিসেবে সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু উপস্থিত ছিলেন।

এদিকে সদর থানার এই বিক্ষোভ কর্মসূচিকে সফল করার লক্ষ্যে নগরীর নিতাইগঞ্জ এলাকা থেকে গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেনের নেতৃত্বে বের করা হয় একটি বিশাল মিছিল।

এসময় মিছিলে থাকা নেতাকর্মীরা আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে গোটা নগরী মুখরিত করে তুলেন। পরে মিছিলটি নগরীর বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে সদর থানা বিএনপির কর্মসূচিতে অংশগ্রহণ করে।

মিছিলে উপস্থিত ছিলেন, গোগনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মিয়াজীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সিনিয়র সহ সভাপতি কবির হোসেন শিকদার, সহ সভাপতি মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলিল, প্রচার সম্পাদক আক্তার হোসেন, সাবেক সিনিয়র সহ সভাপতি তোফাজ্জল হোসেন কাবিল মেম্বার, জাসাস নেতা ইয়ার হোসেন, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জীবন মোল্লা, বিএনপি নেতা দেলোয়ার হোসেন সরদার, মো: কাসেম ও ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুলহানসহ আরও অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই