শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে নারায়ণগঞ্জে তারেক জিয়া পরিষদের মিছিল-সমাবেশ

বোরকা পরে পালানো শামীম ওসমান ৪০ বছরেও দেশে ফিরতে পারবে না: টিটু

সিটি নিউজ / ১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ মহানগর তারেক জিয়া পরিষদের উদ্যোগে শুক্রবার (১৮ই সেপ্টেম্বর) বিকেলে নগরীর ডিআইটি এলাকা থেকে এই বিক্ষোভ মিছিলটি বের হয়।

মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ডিআইটিতে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

নারায়ণগঞ্জ মহানগর তারেক জিয়া পরিষদের সদস্য সচিব আনোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তারেক জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক হাজী রাশেদ আহমেদ টিটু।

প্রধান অতিথির বক্তব্যে রাশেদ আহমেদ টিটু বলেন, “আমরা ক্ষমতায় এসেছি মানুষের সেবা করার জন্য, মানুষকে ধ্বংস করার জন্য আমরা ক্ষমতায় আসি নাই। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান দলের প্রতিটি নেতাকর্মীকে ধৈর্য ধারণ করার দিকনির্দেশনা দিয়েছেন।”

আওয়ামী লীগ নেতাকর্মীদের সমালোচনা করে তিনি বলেন, “আজকে যারা আওয়ামী লীগের দোসর, তারা পালিয়ে পালিয়ে বোরকা পরে মিছিল করছে। পালিয়ে মিছিল না করে কলিজায় সাহস থাকলে রাজপথে নামুন, আমাদের সাথে মুখোমুখি মোকাবেলা করুন।”

নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, “আজকে নারায়ণগঞ্জ থেকে শামীম ওসমান যেভাবে বোরকা পরে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, আমার মনে হয় আগামী ৪০ বছরের মধ্যেও সে আর বাংলাদেশে ফিরে আসতে পারবে না।”

শেখ হাসিনার দেশত্যাগের বিষয়ে ইঙ্গিত করে তিনি বলেন, “যেই নেত্রী দলের নেতাকর্মীদের বিপদের মুখে ফেলে দেশ ছেড়ে পালিয়ে যায়, তাকে নিয়ে অনুসারীরা কীভাবে ভরসা করে? কর্মী-সমর্থকদের বিপদে ফেলে তিনি পালিয়েছেন, তার আর বাংলাদেশে ফিরে আসার কোনো সুযোগ নেই।”

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাকিদ মোস্তাকিম শিবলু।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর তারেক জিয়া পরিষদের যুগ্ম আহ্বায়ক মো: হাফিজ উদ্দিন টিটু, মো: জসিম, আবুল হোসেন হাসান, মো: জুয়েল, মো: রফিক, মো: মানিক, মো: জাহাঙ্গীর, মো: শাহীন, মো: শাহ আলম, আব্দুল কাদির; মহিলা বিষয়ক সম্পাদক লাখি বেগম; এবং সদস্য মো: সেলিম, সাব্বির হোসেন ইমন, রুবেল মিয়া, মো: হোসেন, শাহ আলম সিকদার, মো: নাজির, মো: শামিম, মো: কালাম, মো: ইউসুফ, মো: মজিদ, মো: রায়হান ও মো: অপুসহ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই