মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

দেওভোগ ইসকন মন্দিরে সাবমার্সিবল পাম্পের উদ্বোধন

কোনো বৈষম্য থাকবে না, সবাই মিলেমিশে বাঁচব: নাসিক প্রশাসক সাখাওয়াত

সিটি নিউজ / ১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) অর্থায়নে ১৪নং ওয়ার্ডস্থ দেওভোগের শ্রী শ্রী রাধা গোবিন্দ (ইসকন) মন্দিরে একটি সাবমার্সিবল পাম্পের শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাম্পটির ফলক উন্মোচন করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, ইসকন মন্দিরের অধ্যক্ষ হংস কৃষ্ণ দাস, ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মনিরুজ্জামান মনিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মন্দির পরিচালনা কমিটির সদস্য ও সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ।

উদ্বোধন শেষে নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “নারায়ণগঞ্জের বিদ্যমান পানির পাইপলাইনগুলো প্রায় ৪০ বছরের পুরনো এবং অকেজো হয়ে পড়ার কারণে সাধারণ মানুষ অপরিষ্কার পানি পাচ্ছিলেন। এ সমস্যা স্থায়ীভাবে সমাধানে সিটি করপোরেশন ১৭০০ কোটি টাকার একটি বড় প্রকল্প গ্রহণ করেছে। তবে এটি বাস্তবায়ন সময়সাপেক্ষ হওয়ায়, মধ্যবর্তী সময়ে জনগণের সুপেয় পানি নিশ্চিত করতে ঘনবসতিপূর্ণ এলাকা ও গুরুত্বপূর্ণ স্থানে সাবমার্সিবল পাম্প বসানো হচ্ছে।”

তিনি আরও যুক্ত করেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের সমান অধিকার নিশ্চিত করতে আমরা কাজ করছি। এখানে কোনো বৈষম্য থাকবে না; বাঙালি জাতি হিসেবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সুখে-শান্তিতে বসবাস করতে চাই।”

প্রশাসকের এই উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মন্দিরের অধ্যক্ষ হংস কৃষ্ণ দাস বলেন, “আমাদের মন্দিরের বিভিন্ন অনুষ্ঠানে হাজার হাজার মানুষ অংশ নেন। পুণ্যার্থী ও স্থানীয়দের পানির কষ্ট দূর করতে নাসিক প্রশাসক যে ব্যবস্থা করেছেন, তাতে আমরা সত্যিই আনন্দিত। শুধু পানীয় জলই নয়, এ বছর ধর্মীয় অনুষ্ঠানে আমরা প্রশাসনের পক্ষ থেকে ২ টন চালসহ নানা সুবিধা পেয়েছি। আমরা আশা করি এই সহযোগিতার ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

এদিকে মন্দিরে নতুন এই পাম্প চালু হওয়ায় দীর্ঘদিনের খাবার পানির সংকট দূর হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা, পুরোহিত ও ভক্ত-দর্শনার্থীরা। তাদের মতে, দৈনন্দিন ব্যবহারের পাশাপাশি বিভিন্ন ধর্মীয় উৎসবের সময় অতিরিক্ত পানির চাহিদা পূরণে এই সাবমার্সিবল পাম্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই