মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

এমপি মমতাজ আলোর সাথে বিভা হাসানের সৌজন্য সাক্ষাৎ

সিটি নিউজ / ১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলো’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র-১ এবং জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী আফজানা আফরোজ বিভা হাসান।

রোববার (১৪ সেপ্টেম্বর) এমপি মমতাজ আলো’র নিজ বাসভবনে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বিভা হাসানের সঙ্গে জাতীয়তাবাদী মহিলা দলের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে উভয় নেত্রী পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নারায়ণগঞ্জের সার্বিক উন্নয়ন ও নারীদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানের একপর্যায়ে মমতাজ আলোকে ফুল ও শুভেচ্ছা জানান বিভা হাসানসহ উপস্থিত নেতৃবৃন্দ।

আলোচনাকালে জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রীবৃন্দ পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে স্থানীয় ও জাতীয় পর্যায়ে নারীদের সামাজিক এবং রাজনৈতিক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই