বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদলনেতা জোসেফ ও সাগর প্রধানের নেতৃত্বে বিশাল র‌্যালি

সিটি নিউজ / ১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে যুবদলের উদ্যোগে এক বিশাল আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ এবং মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধানের যৌথ নেতৃত্বে এই আনন্দ র‌্যালিটি বের করা হয়।

র‌্যালিটি নগরীর মন্ডলপাড়া এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে থাকা নেতাকর্মীদের স্লোগান ও বর্ণাঢ্য উপস্থিতিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। পরবর্তীতে র‌্যালিটি নিয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির মূল কর্মসূচিতে গিয়ে যোগদান করেন নেতৃবৃন্দ।

র‌্যালি শুরুর আগে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “আজকের এই দিনে আমাদের দীপ্ত শপথ—গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে আরও বেগবান করা। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু একটি উৎসবের দিন নয়, এটি আমাদের আদর্শ ও জাতীয়তাবাদী পতাকাতলে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকারের দিন। যেকোনো পরিস্থিতি মোকাবিলা করে নারায়ণগঞ্জের মাটি ও মানুষকে সঙ্গে নিয়ে আমরা সত্য ও ন্যায় প্রতিষ্ঠার লড়াইয়ে রাজপথে শীর্ষে থাকব।”

উক্ত র‌্যালিতে মহানগর ও স্থানীয় যুবদলের শীর্ষপর্যায়ের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবদল নেতা আতিকুর রহমান সবুজ, এম এ মান্নান সরকার, হাজী সাঈদ, শাহীন ঢালী, ইব্রাহিম খলিল ভূঁইয়া, মাহমুদুল হাসান মাসুম এবং সদর থানা যুবদল নেতা বাপ্পী শিকদার চিশতী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই