বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

নারায়ণগঞ্জে সৌদির সাথে মিল রেখে ঈদ উদযাপন

সিটি নিউজ / ২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৭ মে, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লা ও সোনারগাঁ উপজেলার ২৩টি গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হয়েছে।

বুধবার (২৭ মে) সকালে এসব এলাকায় ঈদের নামাজ আদায় ও পশু কোরবানির মধ্য দিয়ে ঈদ উদযাপন করেন জাহাগিরিয়া তরিকার অনুসারীরা।

ফতুল্লার লামাপাড়া এলাকায় অবস্থিত হযরত শাহ সুফি মমতাজিয়া এতিমখানা ও হেফজখানা মাদরাসায় সকাল সাড়ে ৯টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জামাতে অংশ নিতে নারায়ণগঞ্জের বিভিন্ন উপজেলা ছাড়াও ঢাকা, টঙ্গী, কেরানীগঞ্জ, ডেমরা ও সাভারসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা সেখানে উপস্থিত হন।

ঈদের জামাতে ইমামের দায়িত্ব পালন করেন মুফতি মাওলানা শাহাবুদ্দিন।

ঈদের নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, দেশের কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে পশু কোরবানি দেন মুসল্লিরা।

মুফতি শাহাবুদ্দিন জানান, দীর্ঘদিন ধরেই আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে আসছি। প্রতিবছরের মতো এবারও নারায়ণগঞ্জের আশেপাশের জেলা থেকে মুসল্লিরা এখানে এসে ঈদের নামাজ আদায় করেছেন।

এছাড়াও সোনারগাঁ উপজেলার ২৩টি গ্রামেও সৌদির সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করা হয়েছে। উপজেলার বাংলা বাজার এলাকার গিরদাইন পশ্চিমপাড়া, নয়াপুর, গণকবাড়ী, গজারিয়া পাড়া, কোনাবাড়াসহ বিভিন্ন গ্রামের মসজিদ ও ঈদগাহে সকালে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

স্থানীয়রা জানান, কয়েক যুগ ধরে তারা এই নিয়ম অনুসরণ করে আসছেন। প্রতি বছর সৌদি আরবে ঈদ উদযাপনের সঙ্গে মিল রেখে তারা নামাজ আদায় ও কোরবানি সম্পন্ন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই