মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

এবার কন্যা সন্তানের বাবা হলেন যুবদল নেতা বাপ্পী শিকদার চিশতি

সিটি নিউজ / ৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জ সদর থানা যুবদল নেতা বাপ্পী শিকদার চিশতি কন্যা সন্তানের বাবা হয়েছেন। আজ সোমবার (১৩ জুলাই) বিকেল আনুমানিক ৫টার দিকে শহরের মেডিস্টার হাসপাতালে তার সহধর্মিণী এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন।

হাসপাতাল ও পারিবারিক সূত্র জানায়, বর্তমানে নবজাতক ও মা দুজনেই সুস্থ আছেন। এর আগে বাপ্পী শিকদার চিশতি এক পুত্র সন্তানের জনক হন। কন্যা সন্তানের জন্মের মাধ্যমে তিনি এবার দ্বিতীয়বারের মতো সন্তানের বাবা হলেন।

এদিকে ঘরে নতুন অতিথির আগমনে আনন্দিত ও উচ্ছ্বসিত যুবদল নেতা বাপ্পী শিকদার চিশতি। তিনি তার সদ্যজাত কন্যা এবং সহধর্মিণীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দলের সর্বস্তরের নেতাকর্মী, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীসহ সকলের নিকট দোয়া চেয়েছেন।

এদিকে বাপ্পী শিকদার চিশতি কন্যা সন্তানের বাবা হওয়ার খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং দলীয় নেতাকর্মীদের পক্ষ থেকে তাকে ও তার পরিবারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই