রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

গ্রাম পুলিশের বেতন বাড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, কার্যকর আজ থেকেই

সিটি নিউজ / ৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
ছবি সংগৃহীত

দেশের গ্রাম পুলিশ সদস্যদের বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে একজন সাধারণ গ্রাম পুলিশ সদস্য মাসে ১০ হাজার ৫০০ টাকা এবং গ্রাম পুলিশের প্রধান ১১ হাজার টাকা করে বেতন পাবেন। একই সঙ্গে প্রত্যেক সদস্যকে প্রতি মাসে ১৫০ টাকা করে মোবাইল বিল দেওয়া হবে।

শনিবার (৭ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এক বিশাল গ্রাম পুলিশ মহাসমাবেশে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন। তিনি জানান, নতুন এই বর্ধিত বেতন ও সুবিধা আজ থেকেই কার্যকর হবে।

এই ঘোষণার ফলে সাধারণ গ্রাম পুলিশ সদস্যদের মাসিক বেতন আগের ৭ হাজার টাকা থেকে ৩ হাজার ৫০০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৫০০ টাকায়। অন্যদিকে, গ্রাম পুলিশ প্রধানের বেতন আগের ৮ হাজার টাকা থেকে ৩ হাজার টাকা বাড়িয়ে ১১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

বেতন বৃদ্ধির পাশাপাশি গ্রাম পুলিশ সদস্যদের যোগাযোগের সুবিধার্থে প্রতি মাসে ১৫০ টাকা করে মোবাইল ভাতার ঘোষণা দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের অবসর ভাতা ও যাতায়াত ভাতাও বাড়ানো হয়েছে বলে প্রধানমন্ত্রী নিশ্চিত করেন। তবে ভাতা দুটি কত টাকা করে বাড়ানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

উল্লেখ্য, সারাদেশের সব জেলা থেকে আগত গ্রাম পুলিশ সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ডে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। দেশের তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা ও প্রশাসনিক কাজে নিয়োজিত হাজার হাজার গ্রাম পুলিশ সদস্য তাদের নির্ধারিত পোশাক পরিধান করে সকাল ৮টার মধ্যেই সমাবেশস্থলে উপস্থিত হন। প্রধানমন্ত্রীর এই নতুন ঘোষণায় উপস্থিত সকল সদস্যের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই