শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

বন্দরে অসুস্থ বিএনপি নেতাদের খোঁজ নিলেন এমপি আবুল কালাম

সিটি নিউজ / ২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জের বন্দরে বিএনপির তিন অসুস্থ নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাদের নিজ নিজ বাড়িতে ছুটে গেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্ত্রী, মেয়ে সামনূর বাঁধনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত তিনি বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক শিশু বিষয়ক সম্পাদক মেজবাহ উদ্দিন স্বপন এবং দলের একনিষ্ঠ কর্মী নাসির উদ্দিনের বাড়িতে যান। এ সময় অসুস্থ নেতাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

জানা গেছে, গত ২৫ অক্টোবর থেকে অসুস্থ হয়ে হাসপাতাল ও নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা। অন্যদিকে, গত ১১ অক্টোবর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মহানগর বিএনপির সাবেক শিশু বিষয়ক সম্পাদক মেজবাহ উদ্দিন স্বপন।

স্বপন হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে তাকে দেখতে রাজধানীর পদ্মা হাসপাতালে ছুটে গিয়েছিলেন এমপি আবুল কালামের রাজনৈতিক সচিব ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা।

সে সময় তিনি চিকিৎসাসেবার প্রয়োজনে যেকোনো সহযোগিতায় এমপি আবুল কালাম পাশে রয়েছেন এবং ভবিষ্যতেও থাকবেন বলে আশ্বাস দিয়েছিলেন।

এদিকে, বিএনপির একনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিত বয়োজ্যেষ্ঠ নাসির উদ্দিনের বাড়িতেও যান সংসদ সদস্য আবুল কালাম। সেখানে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান।

অসুস্থ নেতাকর্মীদের পাশে দাঁড়ানো এবং তাদের খোঁজখবর নেওয়ার মধ্য দিয়ে বিএনপির নেতাকর্মীদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন সংসদ সদস্য আবুল কালাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই