ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মনির হোসেন।
শুক্রবার (০৬ নভেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি এই শ্রদ্ধা জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে হাজী মনির হোসেন বলেন, “১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বহুদলীয় গণতন্ত্র সুরক্ষা পেয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেদিন দেশের চক্রান্তমূলক ও অস্থিতিশীল পরিস্থিতি থেকে দেশকে রক্ষা করে সঠিক পথে পরিচালনা করেছিলেন। তাঁর দূরদর্শী নেতৃত্বেই বাংলাদেশ তলাবিহীন ঝুঁড়ির অপবাদ মুছে আত্মনির্ভরশীল ও মর্যাদশীল রাষ্ট্র হিসেবে বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ পেয়েছিল।”
তিনি আরও বলেন, “৭ই নভেম্বরের চেতনা আমাদের দেশপ্রেম, জাতীয় ঐক্য এবং গণতন্ত্র সুরক্ষায় সর্বদা অনুপ্রেরণা জোগায়। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের সামনে শহীদ জিয়ার আদর্শ এবং দেশগঠনের অবদান সঠিকভাবে তুলে ধরতে হবে। তাঁর প্রদর্শিত পথ ধরেই দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করতে হবে।”
প্রেস বিজ্ঞপ্তির শেষাংশে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশবাসীর সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।