রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

দেওভোগে ‘এম জে ব্যাটারী হাউজ’-এর শুভ উদ্বোধন

সিটি নিউজ / ১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

গাড়ি, আইপিএস, মিশুক ও অটোরিকশার ব্যাটারিসহ সংশ্লিষ্ট যন্ত্রাংশের পাইকারি ও খুচরা বিক্রয়কারী নতুন প্রতিষ্ঠান ‘এম জে ব্যাটারী হাউজ’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ নভেম্বর) বাদ যোহর দেওভোগ মর্গান গার্লস স্কুল সংলগ্ন মিন্নত আলী শাহ্ মাজার মার্কেটে এক মিলাদ ও বিশেষ দোয়া মাহফিলের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

প্রতিষ্ঠানটি জাকির হোসেন সেন্টু ও শরীফ হোসেনের যৌথ পরিচালনায় পরিচালিত হচ্ছে। এখানে যেকোনো ধরনের গাড়ি, বাসাবাড়ির আইপিএস, মিশুক এবং ব্যাটারিচালিত অটোরিকশার দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের আসল ব্যাটারি ও যন্ত্রাংশ পাইকারি ও সুলভ খুচরা মূল্যে পাওয়া যাবে।

উদ্বোধন প্রসঙ্গে প্রতিষ্ঠানের পরিচালক জাকির হোসেন সেন্টু বলেন, “গ্রাহকদের সর্বোচ্চ আস্থা ও মানসম্মত সেবাই আমাদের ব্যবসার প্রধান চালিকাশক্তি। বর্তমানে বাজারে নকল পণ্যের ভিড়ে গ্রাহকরা প্রায়ই প্রতারিত হন। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি—এম জে ব্যাটারী হাউজে কোনো প্রকার নিম্নমানের পণ্য থাকবে না। গাড়ি, আইপিএস কিংবা অটোরিকশার প্রতিটি ব্যাটারি ও যন্ত্রাংশ আমরা সঠিক ওয়ারেন্টি এবং সাশ্রয়ী মূল্যে গ্রাহকের হাতে তুলে দেব। বিক্রয়োত্তর সেবার ক্ষেত্রেও আমরা সবসময় আন্তরিক থাকব। আমাদের এই নতুন পথচলায় আমরা এলাকাবাসীসহ সকল স্তরের ক্রেতাসাধারণের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

অপর পরিচালক শরীফ হোসেন জানান, এলাকার পরিবহন চালক, ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের সুবিধার্থে মানসম্মত পণ্য সুলভ মূল্যে দ্রুত সরবরাহের লক্ষ্য নিয়েই তারা এই প্রতিষ্ঠান গড়ে তুলেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই