বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

মহানগর বিএনপির র‌্যালিতে যুবদল নেতা সেন্টুর বিশাল শোডাউন

সিটি নিউজ / ২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বর্ণাঢ্য র‌্যালিতে বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেছে মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সেন্টু।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) সকালে নগরীর মিশনপাড়া এলাকা থেকে মহানগর বিএনপির আহ্বায়ক ও নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে র‌্যালিটি বের করা হয়।

এদিকে এ র‌্যালিকে সফল করার লক্ষ্যে নগরীর পাক্কারোড এলাকা থেকে যুবদল নেতা সেন্টুর নেতৃত্বে বের করা হয় একটি বিশাল মিছিল। এসময় মিছিলে থাকা নেতাকর্মীরা ‘আজকের এ দিনে জিয়া তোমায় মনে পরে, স্বাধীনতার ঘোষক জিয়া লও লও লও সালাম’সহ বিভিন্ন স্লোগান দিয়ে গোটা নগরী মুখরিত করে তুলেন। পরে মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মহানগর বিএনপির মূল র‌্যালিতে অংশগ্রহণ করে।

মিছিলে মহানগর যুবদলের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই