রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে ইউএনও’র পরিচ্ছন্নতা অভিযান

সিটি নিউজ / ৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

জলাবদ্ধতা নিরসন ও মশাবাহিত ডেঙ্গু রোগ প্রতিরোধে নারায়ণগঞ্জ সদর উপজেলায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রয়েছে। শনিবার (২৫ জুলাই) সদর উপজেলা প্রাঙ্গনে এই পরিচ্ছন্ন অভিযান পরিচালিত হয়।

পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন অংশগ্রহণ করেন। এ সময় তিনি ময়লা আবর্জনা নিজ হাতে পরিষ্কার করেন। এসময় ইউএন ও এস এম ফয়েজ উদ্দিন বলেন, জলাবদ্ধতা ও ডেঙ্গু সহ মশার বংশবিস্তার রোধে আনাচে-কানাচে পড়ে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার রাখতে হবে।

পানি যেন নির্দিষ্ট স্থানে জমতে না পারে সেজন্য ড্রেনেজ ব্যবস্থা সচল রাখতে হবে। ময়লা-আবর্জনায় ড্রেন বন্ধ হয়ে গেলে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হয় এবং মশার প্রজনন বাড়ে। তাই ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চলবে।

তিনি আরও বলেন, জেলা প্রশাসক মো. রায়হান কবির স্যারের নির্দেশনায় উপজেলার প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে ড্রেন পরিষ্কার করা হচ্ছে। একইসঙ্গে স্থানীয় জনগণকে ড্রেনে ময়লা না ফেলার জন্য সচেতন করা হচ্ছে। জনগণের সহযোগিতা ছাড়া এ কার্যক্রম শতভাগ সফল করা সম্ভব নয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি মশক নিধন কার্যক্রমও জোরদার করা হবে। নাগরিকদের নিজ নিজ বাড়ির আশপাশ পরিষ্কার রাখা ও কোথাও পানি জমতে না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পবিত্র চন্দ্র মন্ডল। এছাড়াও প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই