শনিবার, ১১ জুলাই ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

“মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিতে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখার নির্দেশ নারায়ণগঞ্জের এসপির”

সিটি নিউজ / ২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

“পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত না করে জনগণের সেবা নিশ্চিত করা সম্ভব নয়। যেকোনো সমস্যা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান, সমাধানে আমরা সর্বাত্মক চেষ্টা করব। আমাদের প্রধান লক্ষ্য জনগণের আস্থা অর্জন।”

বৃহস্পতিবার নারায়ণগঞ্জ পুলিশ লাইনস ড্রিল শেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় এসব কথা বলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান মুন্সী।

সভায় পুলিশ সুপার আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, মানবিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানান। তিনি বলেন, “মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি মামলার তদন্তে স্বচ্ছতা ও গতিশীলতা নিশ্চিত করা জরুরি।”

কল্যাণ সভায় জেলার বিভিন্ন ইউনিটের ইনচার্জ ও পুলিশ সদস্যরা তাদের চাকরিসংক্রান্ত বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন। সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং তা দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন জেলা পুলিশ সুপার।

তিনি আরও বলেন, “সমাজ থেকে অপরাধ নির্মূলে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা প্রয়োজন। আমরা একটি নিরাপদ ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়তে বদ্ধপরিকর।”

কর্মক্ষেত্রে কাজের গতিশীলতা, স্বচ্ছতা ও অনুপ্রেরণা বৃদ্ধির লক্ষ্যে সভায় বিশেষ অবদান রাখা জেলার মেধাবী ও দক্ষ পুলিশ সদস্যদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়।

কল্যাণ সভা শেষে অনুষ্ঠিত অপরাধ পর্যালোচনা সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে বিস্তারিত আলোচনা হয়। সভায় মাদক, জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর অপরাধ এবং নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি র‌্যাব, পিবিআই, সিআইডি, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, নৌ-পুলিশ ও টুরিস্ট পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই