বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

বন্দরে সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৫

সিটি নিউজ / ৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

নারায়ণগঞ্জের বন্দরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জনসহ ৫ জন দগ্ধ হয়েছেন। আহতরা হলেন- ভাড়াটিয়া মান্নান (৫০) তার স্ত্রী সুলতানা বেগম (৩৫) ছেলে সিয়াম (৯) মেয়ে মিম (১১) ও প্রতিবেশী শিশু হযরত আলী (১০)।

তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আহত ৫ জনের মধ্যে সুলতানা বেগম ও তার মেয়ে মিমের অবস্থা আশংকা জনক বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মদনপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চাঁনপুর এলাকার আক্তার হোসেন মিয়ার ভাড়াটিয়া বাড়ির নিচতলার একটি ভাড়াটিয়া বাসায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ধামগড় ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

দগ্ধদের মধ্যে ৩৫ বছর বয়সী সুলতানা শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছেন। ১৩ বছর বয়সী মিম ৪১ শতাংশ দগ্ধ হয়েছেন। ৮ বছর বয়সী হযরত আলী শরীরের ৮ শতাংশ দগ্ধ হওয়ায় পর্যবেক্ষণে রাখা হয়েছে। আব্দুল মান্নানের শরীরের ৩০ শতাংশ দপ্তর হয়েছে। অন্যদিকে সিয়ামের শরীরের ৭৭ শতাংশ দগ্ধ হয়েছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, এলপিজি সিলিন্ডার গ্যাস লিকেজ হয়ে রান্না ঘরে গ্যাস ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার সকালে ভাড়াটিয়া মান্নান মিয়ার স্ত্রী সুলতানা বেগম রান্নাঘরের দরজা জানালা না খুলে চুলায় আগুন জ্বালাতে গেলে বিষ্ফারণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের ৪ জনসহ ৫ জন অগ্নিদগ্ধ হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে গ্যাস সিলিন্ডার থেকে লিকেজের কারণে ঘরের ভেতরে গ্যাস জমে ছিল। সকালে আগুনের উৎস সৃষ্টি হলে। বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ অনুসন্ধান এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই