বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

সিদ্ধিরগঞ্জে যুবদলনেতা মন্তুর হাটে মিলল যুবকের জুলন্ত মরদেহ

সিটি নিউজ / ৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জের একটি অস্থায়ী পশুর হাটের স্বেচ্ছাসেবী হিসেবে নিয়োজিত থাকা মো. মিরাজ (২৩) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৮টায় (নাসিক) ১০ নম্বর ওয়ার্ডস্থ ইব্রাহিম টেক্সটাইল মিল বালুর মাঠে মরদেহ দেখা যায়।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, নিহত যুবক গোদনাইল এলাকার মোক্তার হোসেনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভিকটিম ইব্রাহিম টেক্সটাইল মিল বালুর মাঠের অস্থায়ী পশুর হাটের স্বেচ্ছাসেবী হিসেবে নিয়োজিত ছিল। হাটের বাঁশের খুঁটির সঙ্গে ঝুলানো অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরবর্তীতে পুলিশকে অবগত করা হলে মরদেহ উদ্ধার করা হয়।

ইব্রাহিম টেক্সটাইল মিল বালুর মাঠস্থ হাটের ইজারাদার ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু বলেন, ঘটনা শুনেছি। তবে আমাদের কোনো ইজারাদার কি না সেটা এখনো নিশ্চিত হতে পারিনি। খবর নিয়ে দেখবো নিহত যুবক আমাদের পরিচিত কেউ কি না বা তিনি স্বেচ্ছাসেবক ছিল কি না।

ঘটনাস্থলে থাকা সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রঞ্জন বাবু বলেন, আমরা ঘটনাস্থল রয়েছি এবং মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বিস্তারিত পড়ে বলা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই