বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

ফতুল্লায় বিস্ফোরণে ৪ শ্রমিক দগ্ধ

সিটি নিউজ / ৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি রোলিং মিল কারখানার ভাট্টিতে বিস্ফোরণের পর আগুনের ফুলকিতে চার শ্রমিক দগ্ধ হয়েছেন।

বুধবার (২০ মে) দুপুরে ফতুল্লার পাগলা রসুলপুর এলাকার সিএসআরএম রোলিং মিল কারখানায় এ ঘটনা ঘটে।

আহতদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ শ্রমিকরা হলেন মিজান (৪০), সুমন (৩৩), মিলন (৩৫) ও উজ্জ্বল (৩২)।

হাসপাতাল সূত্রে জানা যায়, মিজানের শরীরের ৩ শতাংশ, সুমনের ২ শতাংশ, মিলনের ৩ শতাংশ এবং উজ্জ্বলের ৩ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

কারখানার শ্রমিকরা জানান, দুপুরে ভাট্টিতে পুরোনো ময়লা লোহা গলানোর সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে আগুনের ফুলকি ছিটকে চার শ্রমিকের শরীরে পড়ে তারা দগ্ধ হন। পরে সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।

শ্রমিকদের দাবি, পুরোনো ময়লা লোহা পোড়ানোর সময় এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে। তবে ভাট্টির আগুন কারখানার বাইরে ছড়িয়ে না পড়ায় সাধারণত ফায়ার সার্ভিসকে জানানো হয় না।

এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম বলেন, বিষয়টি তাদের জানা নেই। তবে পুলিশ পাঠিয়ে খোঁজখবর নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই