বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি ও মহান মুক্তিযুদ্ধের বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।
এ উপলক্ষে শনিবার (২৩ মে) সকালে নগরীর মিশনপাড়া হোসিয়ারি সমিতি ভবনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় আগামী ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।
নেতৃবৃন্দ বলেন, অতীতের যেকোনো সময়ের তুলনায় এবার আরও ব্যাপকভাবে শহীদ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন করা হবে। দলের নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানিয়ে তারা বলেন, মহানগর বিএনপি সকল আয়োজনে সর্বাত্মক সহযোগিতা করবে।
এ সময় তারা কঠোরভাবে সতর্ক করে বলেন, শাহাদাৎ বার্ষিকীকে কেন্দ্র করে কোনো ধরনের চাঁদাবাজি বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। পাশাপাশি আওয়ামী লীগের দোসর বা সুবিধাবাদীরা যেন এই কর্মসূচিকে ঘিরে নিজেদের অবস্থান জানান দিতে না পারে, সেদিকেও নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তারা।
সভায় ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে দোয়া মাহফিল, আলোচনা সভা এবং দরিদ্রদের মাঝে খাবার বিতরণ।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, মাসুদ রানা, এডভোকেট বরকত উল্লাহ, ফারুক হোসেন, মাকিত মোস্তাকিম শিপলু, হুমায়ূন কবির, কামরুল হাসান চুন্নু সাউদ, বন্দর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন উর রশিদ লিটন, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ আহমেদ, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব ফারুক হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাইয়ান হক, গোগনগর বিএনপির সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মিয়াজী, আলীরটেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তাঁরা মিয়া ও সাধারণ সম্পাদক শাহিন আহমেদ, ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ খন্দকার ও সাধারণ সম্পাদক মহসিন মিয়া, মদনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন ভূইয়া, বন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজু আহম্মেদ ও সাধারণ সম্পাদক মাসুদ রানা, মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহাজাদা আলম রতন, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম রাজীব এবং মহানগর ওলামা দলের আহ্বায়ক হাফেজ শিবলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।