বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

শহীদ পরিবারের ক্ষোভ: সুষ্ঠু তদন্তের নির্দেশ জেলা প্রশাসকের

সিটি নিউজ / ১০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লার হাজীগঞ্জে অবস্থিত দেশের প্রথম জুলাই স্মৃতি স্তম্ভে অগ্নিকাণ্ডের ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। এ সময় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরাও তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।

বুধবার (২২ জুলাই) দুপুরে জেলা প্রশাসক স্মৃতি স্তম্ভটি পরিদর্শন করেন। এ সময় তিনি আগুনে হওয়া ক্ষয়ক্ষতি ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। একই সঙ্গে স্মৃতি স্তম্ভটি দ্রুত সংস্কার ও সংরক্ষণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

এদিকে, শহীদ পরিবারের সদস্যরা স্মৃতি স্তম্ভে আগুন লাগার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সিফাত উদ্দিন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, ইসলামী আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা শাখার সহসভাপতি মুফতি মাছুম বিল্লাহ, জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক নিরব রায়হান, মহানগর এনসিপির সাংগঠনিক সম্পাদক জাবেদ আলম, মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক আমিনুল ইসলাম এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই