শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

মে দিবসে পল্টনে শ্রমিক সমাবেশ, মহানগর বিএনপির প্রস্তুতি সভা

সিটি নিউজ / ৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
প্রস্তুতি সভায় বক্তব্য রাখছেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান

মহান মে দিবস উপলক্ষে ঢাকার নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজিত শ্রমিক সমাবেশকে সফল করতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। এ লক্ষ্যে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ‎‎বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে নগরীর হোসিয়ারি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

‎‎সভায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু জানান, পহেলা মে উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তারা বলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে সমাবেশে অংশ নেবেন এবং এটি একটি বড় ধরনের শোডাউনে পরিণত করা হবে।

‎‎নেতৃদ্বয় মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের সকল ইউনিটের নেতাকর্মীদের নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত থাকার আহ্বান জানিয়ে বলেন, সমাবেশে যোগ দিতে সবাইকে দুপুর দেড়টার মধ্যে মতিঝিল বিআরটিসি ভবনের সামনে উপস্থিত থাকতে হবে।

‎‎নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, আহ্বায়ক কমিটির সদস্য এড. রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, মাসুদ রানা, এড. এইচএম আনোয়ার প্রধান, বরকত উল্লাহ, ফারুক হোসেন, মাকিত মোস্তাকিম শিপলু, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুন উর রশিদ লিটন, বন্দর থানা বিএনপি’র সভাপতি শাহেন শাহ্ আহমেদ, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এস এম আসলাম, সদস্য সচিব ফারুক হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু বিএনপি নেতা আক্তার হোসেন, সরকার আলম, মহানগর মহিলাদলের সভানেত্রী দিলারা মাসুদ ময়নাসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই