শনিবার, ০২ মে ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

মহান মে দিবস উপলক্ষে শ্রমজীবী মানুষকে যুবদল নেতা সাইদুর রহমানের শুভেচ্ছা

সিটি নিউজ / ৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে দেশ-বিদেশের সকল শ্রমজীবী মেহনতি মানুষকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নাসিক ১৫নং যুবদলের সিনিয়র সহ সভাপতি সাইদুর রহমান।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) গণমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফের পক্ষ থেকে তিনি এ শুভেচ্ছা জানান।

বিবৃতিতে তিনি বলেন, “১ মে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের লড়াই ও সংগ্রামের এক গৌরবোজ্জ্বল দিন। ১৮৮৬ সালের এই দিনে শিকাগোর হে মার্কেটে শ্রমিকরা তাদের ন্যায্য দাবি ও ৮ ঘণ্টা কর্মঘণ্টার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন। সেই মহান আত্মত্যাগের পথ ধরেই আজ বিশ্বজুড়ে শ্রমিকের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে।”

সাইদুর রহমান আরও বলেন, “মে দিবসের এই ঐতিহাসিক ক্ষণে আমি সকল মেহনতি মানুষের সুখ-সমৃদ্ধি কামনা করছি এবং তাদের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে পূর্ণ একাত্মতা ঘোষণা করছি। আমি সবসময় শ্রমজীবী মানুষের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও তাদের জীবনযাত্রার মান উন্নয়ন ও অধিকার রক্ষায় সচেষ্ট থাকব। আসুন, মে দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা একটি শোষণমুক্ত ও ন্যায়বিচারভিত্তিক সমাজ গড়ে তুলি।”

বিবৃতিতে তিনি দেশ ও জাতির সমৃদ্ধি কামনার পাশাপাশি সকল শ্রমিকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “শ্রমিকের ঘাম শুকানোর আগেই যেন তারা তাদের ন্যায্য পারিশ্রমিক ও সম্মান পায় এমন কর্মপরিবেশ নিশ্চিত করাই হোক আজকের দিনের মূল অঙ্গীকার।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই