মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে বিশ্বের সকল শ্রমজীবী ও মেহনতি মানুষকে প্রাণঢালা শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রজন্ম দলের আহ্বায়ক সলিমুল্লাহ্ করিম সেলিম।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংবাদমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের পক্ষ থেকে তিনি এ শুভেচ্ছা জানান।
বিবৃতির শুরুতেই তিনি ১৮৮৬ সালের শিকাগোর হে মার্কেটে শ্রমিকদের ঐতিহাসিক আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, “পহেলা মে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের লড়াই ও সংগ্রামের এক গৌরবোজ্জ্বল দিন। সেদিন শ্রমিকরা তাদের ন্যায্য দাবি ও ৮ ঘণ্টা শ্রম সময়ের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন। তাদের সেই মহান আত্মত্যাগের পথ ধরেই আজ বিশ্বজুড়ে শ্রমিকের অধিকার ও মর্যাদা স্বীকৃত হয়েছে।” তিনি আরও উল্লেখ করেন যে, মে দিবসের চেতনাকে ধারণ করে শ্রমিকের শ্রমের সঠিক মূল্যায়ন নিশ্চিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব।
সেলিম বলেন, আমরা নেতা জনাব জাকির খান অত্যান্ত শ্রমিকবান্ধব নেতা। তিনি সব সময় শ্রমিকদের সুখে দুঃখে পাশে থাকেন। শ্রমিকের জন্য তার দরজা সব সময় খোলা। আজকের এ দিনে আমার সেই নেতার পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক প্রীতি ও প্রাণঢালা শুভেচ্ছা। পাশাপাশি অধিকার আদায়ের সংগ্রামে যে সমস্ত শ্রমিক ভাই-বোনেরা শহীদ হয়েছেন, তাদের প্রতি রইলো আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা আপনাদের পাশে ছিলাম আছি এবং থাকবো।