মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

বিএনপি মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করে : মামুন মাহমুদ

সিটি নিউজ / ২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১ জুন, ২০২৬
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (0.05, 0.14826302);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 47;

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের মানুষের জন্য গণতন্ত্র ও মানুষের অধিকারের আদর্শ রেখে গেছেন বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ। তিনি বলেন, শহীদ জিয়া যে আদর্শ রেখে গেছেন তা অনুসরণ করেই বিএনপি রাজনীতি করে যাচ্ছে।

রোববার (১ জুন) দুপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে অনুষ্ঠিত দোয়া মাহফিল, খাবার বিতরণ, বৃক্ষরোপণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, গত ৪৫ বছর ধরে জনগণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আসছে। কারণ দেশের মানুষ জানে, জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বিএনপিই গণতন্ত্রের চর্চা ও মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করে। তিনি দেশের মানুষের জন্য যে আদর্শ রেখে গেছেন, সেই পথ ধরেই বেগম খালেদা জিয়া রাষ্ট্র পরিচালনা করেছেন।

তিনি আরও বলেন, দলের নেতা-কর্মীদের এমন কোনো কর্মকাণ্ডে জড়ানো উচিত নয়, যাতে শহীদ জিয়ার আদর্শ ক্ষুণ্ন হয়। দেশের জন্য জিয়াউর রহমান জীবন উৎসর্গ করেছেন, বেগম খালেদা জিয়াও অসংখ্য ত্যাগ স্বীকার করেছেন। প্রয়োজনে দেশের স্বার্থে বিএনপির নেতা-কর্মীরাও সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকবে।

জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, সালাউদ্দিন দেওয়ান এবং জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই