মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার

এসএসসি ও সমমানের ফল প্রকাশ: পাশের হার ৬২.২৫ শতাংশ

সিটি নিউজ / ১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল একযোগে প্রকাশ করা হয়েছে। আজ সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় দেশের সব শিক্ষা বোর্ডের ফল একযোগে প্রকাশ করা হয়। চলতি বছর ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। সব বোর্ড মিলিয়ে এবার গড় পাশের হার দাঁড়িয়েছে ৬২.২৫ শতাংশ, যার মধ্যে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী সর্বোচ্চ গ্রেড জিপিএ-৫ অর্জন করেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফলের সার্বিক চিত্র তুলে ধরেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। প্রদত্ত তথ্য অনুযায়ী, নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পাশের হার ৬৪.০৫ শতাংশ। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৫৫.৪৯ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৫৮.২০ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে। এবার পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে ১৮ লাখ ৫৭ হাজারের বেশি শিক্ষার্থী ফরম পূরণ করলেও নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিয়েছিল ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন।

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ২১ এপ্রিল। পরবর্তীতে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা ২০ মে এবং দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার লিখিত পরীক্ষা ২৪ মে শেষ হয়।

পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও ঘরে বসে অনলাইন ও মোবাইল এসএমএসের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারছেন। ‘eduboardresults.gov.bd’ এবং ‘educationboardresults.gov.bd’ ওয়েবসাইট থেকে সরাসরি ফলাফল দেখা যাচ্ছে।

মোবাইল থেকে ফল জানতে মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, রোল নম্বর ও বছর (২০২৬) লিখে ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরে পাঠাতে হচ্ছে। দাখিল পরীক্ষার্থীদের ক্ষেত্রে Dakhil লিখে স্পেস দিয়ে MAD, রোল ও বছর এবং কারিগরি বোর্ডের পরীক্ষার্থীদের SSC লিখে স্পেস দিয়ে TEC, রোল ও বছর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। প্রতিষ্ঠানের রেজাল্ট শিট সংগ্রহ করতে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের রেজাল্ট কর্নারে প্রতিষ্ঠানের EIIN নম্বর দিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই