পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৪নং ওয়ার্ডসহ দেশ ও বিদেশে অবস্থানরত সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ১৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী দিদার খন্দকার।
এক শুভেচ্ছা বার্তায় বলেন, প্রতিবছর আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম, প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে ঈদ আসে। শান্তিপূর্ণ ও সৌহার্দ্যময় সমাজ গঠনে ঈদুল ফিতরের আবেদন চিরন্তন। ঈদ সকল কালিমা আর কলুষতাকে ধুয়ে মুছে হিংসা বিদ্বেষ ভুলে পরস্পরকে ভালোবাসা ও প্রীতির বন্ধনে আবদ্ধ করে। তাই ধনী-গরীব, নির্বিশেষে সবাই মিলে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে হবে।
ঈদ হল খুশি আর আনন্দের উৎসব। শান্তি সম্প্রীতির উৎসব। আগামী দিনেও সকলের মাঝে এই শান্তি সম্প্রীতি বজায় রাখার কামনা করেন কাজী সেজান।
দিদার খন্দকার তার শুভেচ্ছা বার্তায় দেশ-বিদেশের সর্বস্তরের মানুষকে এবং সমগ্র মুসলিম উম্মাহর প্রতি ঈদুল ফিতরের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান।