রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতার বার্তা নিয়ে মাঠে ৬০০ খুদে স্কাউট, নেতৃত্বে জেলা প্রশাসক

সিটি নিউজ / ২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

পরিচ্ছন্ন ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়ে তোলার লক্ষ্যে নারায়ণগঞ্জের ফতুল্লায় জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এক বিশাল সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। এই মহতী কার্যক্রমে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৬০০ জন কোমলমতি কাব স্কাউট অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সাথে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। শনিবার সকালে ফতুল্লা রেললাইন এলাকা থেকে আনুষ্ঠানিকভাবে এই অভিযান শুরু হয়ে ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় পর্যন্ত বিস্তৃত হয়।

পুরো কার্যক্রমটিতে সরেজমিনে উপস্থিত থেকে সরাসরি নেতৃত্ব দেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। এ সময় তাঁর সাথে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন, স্কাউটসের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং জনপ্রতিনিধিরা উপস্থিত থেকে স্কাউটদের উৎসাহিত করেন।

অভিযান চলাকালে অংশগ্রহণকারী স্কাউট সদস্যরা রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরিতে সক্রিয় ভূমিকা পালন করে। ব্যক্তিগত ও সামাজিক পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরার পাশাপাশি বর্তমানে ডেঙ্গুসহ বিভিন্ন মারাত্মক মশাবাহিত রোগ প্রতিরোধে সবাইকে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখা ও সতর্ক থাকার বিশেষ আহ্বান জানানো হয়।

জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের এই বিশেষ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। তাদের মতে, ছোটবেলা থেকেই শিশুদের মাঝে পরিচ্ছন্নতা ও সামাজিক দায়বদ্ধতার পাঠ দেওয়া অত্যন্ত প্রশংসনীয়। প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে, সুন্দর ও পরিবেশবান্ধব নারায়ণগঞ্জ নিশ্চিত করতে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত রাখা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই