ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সহ-সভাপতি শেখ সালেহ্ আহমেদ রনি।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি এই শ্রদ্ধা জানান। জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের পক্ষে তিনি এই শ্রদ্ধা জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে শেখ সালেহ্ আহমেদ রনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতিতে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং দেশ ও জাতির দুর্দিনে আলোর দিশারি ছিলেন। ৭ই নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমেই এ দেশে গণতন্ত্র ও সার্বভৌমত্ব নতুনভাবে প্রাণ ফিরে পেয়েছিল।
তিনি আরও উল্লেখ করেন, শহীদ জিয়ার আদর্শ ধারণ করে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার আদায়ের চলমান আন্দোলনকে বেগবান করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।