সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

নাসিক প্রশাসক সাখাওয়াতের সাথে নারায়ণগঞ্জ ঐক্য পরিষদের মতবিনিময় সভা

সিটি নিউজ / ২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

আসন্ন শারদীয় দুর্গাপূজা অত্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন খান।

রোববার (৪ অক্টোবর) বিকেলে নগর ভবনের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পূজামণ্ডপসমূহের নিরাপত্তা নিশ্চিতকরণ, যানজট নিরসন, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও পানি সরবরাহ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। এখানে প্রতিটি ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের ধর্মীয় উৎসব পালন করেন। আসন্ন শারদীয় দুর্গাপূজা যাতে সনাতন ধর্মাবলম্বীরা কোনো ধরনের শঙ্কা ছাড়া, অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে পারেন, সেজন্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করছে।”

তিনি আরও বলেন, “পূজা চলাকালীন শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যানজটমুক্ত ও হকারমুক্ত পরিবেশ বজায় রাখতে আমরা ইতিমধ্যে কঠোর পদক্ষেপ নিয়েছি। তিনি বলেন, এই পূজাকে ঘিরেকোনো ধরনের অপতৎপরতা বা বিশৃঙ্খলা সহ্য করা হবে না।”

বক্তব্য শেষে প্রধান অতিথি অ্যাডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন খানকে ফুলের শুভেচ্ছা জানান ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা।

সভায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা ও মহানগরের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে পূজার সার্বিক প্রস্তুতি তুলে ধরেন এবং মণ্ডপগুলোর নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য সিটি কর্পোরেশনের প্রতি কৃতজ্ঞতা জানান। নেতৃবৃন্দ বলেন, “আমরা বিশ্বাস করি, প্রশাসনের সার্বিক সহযোগিতায় এবার নারায়ণগঞ্জে অত্যন্ত শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হবে।”

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য নারায়ণগঞ্জ জেলার সভাপতি প্রদীপ কুমার দাস, মহানগর সভাপতি লিটন চন্দ্র পাল, সাধারণ সম্পাদক অরুন দেবনাথ, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক রিচার্ড সৌরভ দেউরী, সাংগঠনিক সম্পাদক অশোক সরকার, মহানগর সাংগঠনিক সম্পাদক বিপ্লব কুন্ডু, সুব্রত কুমার সাহা, অসিন পান্না দিপা, অসিম বড়ুয়া, সহ-সাংগঠনিক জয়ন্ত কুমার সাহা পিংকু, জীবন সাহা, গৌতম দত্ত, প্রচার সম্পাদক মানিক বিশ্বাস, বিপুল পোদ্দার, সহ-সাধারণ প্রশান্ত কুমার সাহা, তপন চন্দ্র ধর, বন্দর উপজেলার সভাপতি হরি সাহা, সাধারণ সম্পাদক সুজন চন্দ্র দাস, যুব ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি আনন্দ কুমার সেরাওগী সুমন, বন্দর উপজেলার সভাপতি তুলশী ঘোষ, সাধারণ সম্পাদক জিতু দাস, সোনারগাঁ উপজেলার সাধারণ সম্পাদক সহদেব দাস শিশির, সদর উপজেলার সহ-সভাপতি গোবিন্দ চন্দ্র দাস, কিশোর দাস, প্রচার সম্পাদক রতন মন্ডল, নারায়ণগঞ্জ জেলা মহিলা ঐক্য পরিষদ আহবায়ক দীপা দাস, যুগ্ম আহবায়ক রত্না কর্মকার, মহানগর মহিলা ঐক্য পরিষদ আহবায়ক বিষ্ণুপ্রিয়া দাস, যুগ্ম আহবায়ক চঞ্চলা বর্মন, দুলালি দাসসহ সদস্যবৃন্দ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই