রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

ডেঙ্গু আক্রান্ত বিএনপি নেতা টিপুর শয্যাপাশে মনির হোসেন খান, দোয়া কামনা

সিটি নিউজ / ১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

ডেঙ্গু জ্বরে আক্রান্ত নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউছুফ খান টিপুর শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নিয়েছেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: মনির হোসেন খান।

শনিবার (০৩ অক্টোবর) দুপুরে নগরীর আমলাপাড়াস্থ সদস্য সচিবের নিজ বাসভবনে যান মনির হোসেন খান। সেখানে তিনি অসুস্থ নেতার চিকিৎসার খোঁজখবর নেন এবং তাঁর শয্যাপাশে কিছু সময় অতিবাহিত করেন।

দলীয় সূত্র জানায়, কয়েক দিন ধরে তীব্র জ্বর ও প্রচণ্ড শারীরিক দুর্বলতায় ভুগছিলেন অ্যাডভোকেট আবু আল ইউছুফ খান টিপু। পরবর্তীতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় রক্ত পরীক্ষা করা হলে তাঁর শরীরে ডেঙ্গু ভাইরাস শনাক্ত হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের সার্বিক তত্ত্বাবধানে নিজ বাসভবনেই বিশ্রামে থেকে চিকিৎসা নিচ্ছেন।

টিপুর শারীরিক অবস্থা সম্পর্কে গণমাধ্যমকে মো: মনির হোসেন খান বলেন, “অ্যাডভোকেট আবু আল ইউছুফ খান টিপু ভাই আমাদের রাজপথের লড়াকু সৈনিক এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির মূল চালিকাশক্তি। তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও জনকল্যাণ ও দলীয় কার্যক্রমে যেন জোরালো ভূমিকা রাখতে পারেন, সে জন্য আমরা আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করছি। নারায়ণগঞ্জবাসীকে অনুরোধ জানাচ্ছি, আপনারা ডেঙ্গু প্রতিরোধে সচেতন থাকুন এবং আমাদের প্রিয় নেতার রোগমুক্তির জন্য দোয়া করুন।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই